বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

সৌদিআরবের সাথে মিল রেখে দেলদুয়ারে পবিত্র ঈদুল ফিতর  পালন করল ৪০ টি পরিবার

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ২ মে, ২০২২, ৬:৩১ অপরাহ্ণ

বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার আগেই সৌদিআরবকে অনুসরণ করে ঈদ পালন করলো টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৪০ টি পরিবার। ২০১২ সাল থেকে সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশ গুলোর সাথে মিল রেখে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে তারা।
সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে আজ পালন করা হচ্ছে পবিত্র ঈদুল-ফিতর।নিয়ম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সারা দেশে পালন করা হবে পবিত্র ঈদুল -ফিতর। কিন্তু সৌদিআরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামে ৪০ টি পরিবার আজ উদযাপন  করছে  ঈদ।২০১২ সাল থেকে একই দিনে রোজা ও ঈদ পালন করে আসছে গ্রামবাসী।
প্রথম দিকে মুসলীর সংখ্যা কম থাকলেও দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন মসজিদে ইমাম আব্দুর রহমান।
সকাল ৮ টায় শুরু হওয়া এ ঈদের  জামাতে প্রায় ১৩০ জন মুসুল্লি  অংশগ্রহণ করেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর