বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২, ৭:৪৩ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে রবিবার সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ন্যায্য অধিকার আদায়ের জন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া।

অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, শ্রমিক লীগের প্রচার সম্পাদক নূরে আলম পাইক, সদস্য মৃদুল দাস, রুপম দাস প্রমুখ নেতৃবৃন্দ।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর