ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান রবিবার( পহেলা মে) পরিদর্শন করেন জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল।
এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন ঈদে বাড়িমুখী যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ টাঙ্গাইল সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট একত্রে অনেক দিন আগে থেকেই যানজট নিরসনে কাজ করছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক গুরুত্বপুর্ন মোড়/ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে, ঈদ উপলক্ষে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যাত্রী হয়রানির বা অতিরিক্ত ভাড়া আদায় সংক্রান্ত কোন অভিযোগ আসলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় জেলা পুলিশের উধ্বর্তন অফিসারবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম