বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস উদযাপন

হাফিজুল হক,সাপাহার(নওগাঁ)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১ মে, ২০২২, ১১:০৮ পূর্বাহ্ণ
smart

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের মহান মে দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

১লা মে রোববার সকালে সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের তাৎপর্য শুরু হয়।
পরে সকাল ৯ টায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের নিকট হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রতিটি সড়ক প্রদক্ষিন শেষে  কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি রশিদ সরদারের সভাপতিত্বে এ সময় শ্রমিক দিবসের উপর গুরুত্বারোপ রেখে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম  সহ আরো অনেকে।
আয়োজিত কর্মসূচীগুলোতে স্বতস্ফুর্ত ভাবে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর