বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

গোপালপুর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

মো. নুর আলম, গোপালপুর-টাঙ্গাইল প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক উপমন্ত্রী, সাবেক এমপি আব্দুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় টাঙ্গাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র গোপালপুর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের  খন্দকার আব্দুল মান্নান মেমোরিয়াল স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মোঃ রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কাজী লিয়াকত, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম লেলিল, গোলাম রোজ তালুকদার, আবু ঈসা মুনিম, মো. জাহাঙ্গীর হোসেন, মোঃ রফিকুল ইসলাম বাবলু, মোঃ এহসানুল হক চৌধুরী, নাজমা পারভীন এছাড়াও গোপালপুর পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষকদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও ইউনিয়ন শাখা ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন । 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর