বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় ঝালকাঠি জেলা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝালকাঠি প্রেসক্লাবে বিএনপির সভাপতি এ্যাড. মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মোঃ শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর এড. মোঃ হাফিজুর রহমান, জেলা বিএনপি’র সদস্য এ্যাড. হুমায়ুন কবীর বাবুল, এ্যাড. নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, এ্যাড. মিজানুর রহমান মুবিন, ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, কৃষক দলের সদস্য সচিব মোঃ তকদীর হোসেন, যুগ্ম আহŸায়ক রিয়াজুল ইসলাম, চাষী নান্না খলিফা, মো: সাদেকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড. আনিসুর রহমান খান, স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি শফিকুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের, সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ আজাদুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি মতিয়া মাহফুজ জুয়েল, সাংগঠনিক সম্পাদক শারমিন মুক্তা , জেলা ছাত্রদলের সভাপতি মো: আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিযার সাংবাদিকবৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ঝালকাঠী সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কে এম জুয়েল। ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু কামানা এবং দেশ ও জাতির কল্যাণ ও সম্মৃদ্ধির জন্য দোয়া মোনাজাত করা হয়।
#CBALO/আপন ইসলাম