ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদ সবার জীবনে বয়ে আনে অনাবিল সুখ শান্তি এবং প্রশান্তির ছায়া। কিন্তু যারা হতদরিদ্র ও দুস্থ পরিবার তাদের মধ্যে ঈদের কোনো আনন্দ বিরাজ করে না। কারণ তারা দিন আনে দিন খায়।
বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন থেকে বাংলার ক্ষমতার মসনদে বসেছেন সেদিন থেকেই তিনি ওয়াদা করেছিলেন বাংলার মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র,বাসস্থান, শিক্ষা, চিকিৎসার নিশ্চয়তাসহ সকল আনন্দ দেশের মানুষের সাথে ভাগ করে নিবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে ঈদ-উল-ফিতর উদযাপনের জন্য সকল অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।
এই লক্ষ্যে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ থেকে ২৯ এপ্রিল ২০২২ সকাল ১০ ঘটিকার সময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও চাউল বিতরণ করা হয়। উক্ত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান, জননন্দিত নেতা মোহাম্মদ কুদরত আলী।তিনি নিজে উপস্থিত থেকে অত্যন্ত সুদক্ষ এবং সুষ্ঠভাবে সকলের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
চাউল বিতরণ শুরুর পূর্বে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কুদরত আলী সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপনাদের সকলের মাঝে ঈদ শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন আপনারা অত্যন্ত সুশৃংখল ও সুন্দরভাবে এই উপহার গ্রহণ করবেন। ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত সকল প্রকার সুযোগ-সুবিধা আপনাদেরকে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।
এ অনুষ্ঠানের ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।
#CBALO/আপন ইসলাম