বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

সারা দেশের ন্যায় নাগরপুরেও ইবাদত-বন্দেগিতে লাইলাতুল কদর উদযাপন হচ্ছে

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১০:৫৯ অপরাহ্ণ

সারাদেশের ন্যায় টাংগাইলের নাগরপুরেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর।
বৃহস্পতিবার দিবাগত রাতে দেশের সকল মসজিদগুলোতে কুরআন তিলাওয়াত, মিলাদ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে ইবাদত  বন্দেগি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মাহে রমজানের এ রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়। তাই এ রাত সমগ্র মুসলিম উম্মাহর কাছে এক পুণ্যময় ও মহিমান্বিত রাত হিসেবে বিবেচিত। ইসলাম ধর্মে এ রাতের ইবাদতকে বিশেষ তাৎপর্যময় হিসেবে চিহ্নিত করা হয়েছে।
‘শবে কদর’ হলো একটি ফারসি শব্দ। যার অর্থ মর্যাদার রাত বা ভাগ্যরজনি। কদরের রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই লাইলাতুল কদরের রাতটি মুসলিম সম্প্রদায়ের কাছে অনেক ফজিলতপূর্ণ ও বরকতময়। পবিত্র কোরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা করেছেন মহান আল্লাহ। এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়।
সরেজমিনে  কয়েকটি মসজিদে গিয়ে দেখা যাচ্ছে নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দরুদ পাঠের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগিতে লিপ্ত আছেন। নিজেদের গুনাহ মাফ, বরকত কামনাসহ দেশ ও মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধ লাভে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনায় চোখের পানি ফেলছেন ধর্মপ্রিয় মুসলমানরা।
এই ইবাদতগুলো তারাবির নামাজের পরেই মুসল্লিরা কদরের নফল ইবাদতে মশগুল আছেন।
এই বিষয়ে দুয়াজানী কলেজ পাড়া জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি হাদী বলেন, লাইলাতুল কদর হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ, তাই আল্লাহর কাছে মোনাজাত করে দোয়া করেছেন তাঁরা। বেশি বেশি ইবাদত বন্দেগি, নামাজ আদায় ও কোরআন তেলাওয়াত করেছেন। সেইসঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে বেশি ইবাদত করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের সব পাপ মুছে দেন,আমিন।
তিনি আরও বলেন, হাদিসে আছে, ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাতই পবিত্র শবেকদর হতে পারে। বরকতময় এই রাতে নফল নামাজ, কুরআন তিলাওয়াত ও আল্লাহকে ডাকার মাধ্যমে মুসলমানদের পাপমুক্তির বড় সুযোগ বলে মনে করেন।এই রাত হাজার মাসের চেয়েও উত্তম এই বিষয়ে কুরআনে উল্লেখ আছে এবং হাদীসে বিস্তারিত আলোচনা করেছেন।
এছাড়াও মসজিদের পাশাপাশি ঘরে ঘরে শবেকদরের এ রাতে নফল নামাজসহ ইবাদত বন্দেগিতে স্রষ্ঠার সান্নিধ্য কামনা করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর