বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ার বিভিন্ন স্থানে দরিদ্রদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী, ফকির বাড়ি, গৈলা ইউনিয়নের নগরবাড়ি, রাহুতপাড়া, সুজনকাঠি ও রাজিহার ইউনিয়নের বিভিন্ন স্থানের অসহায় ও দুঃস্থ মানুষদের মাঝে দুধ, চিনি, সেমাই, চালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সমাগ্রী বিতরণ করেছে।

এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান মো. সালিহিন হোসেন, শাহ আলম হোসেন, মাসুমসহ উপজেলা ইউনিটের সদস্যরা।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর