বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২৫ এপ্রিল, ২০২২, ৫:৩৩ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে প্রেস কনফারেন্স করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। সোমবার (২৫ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন এ প্রেস কনফরেন্সের আয়োজন করেন। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, প্রকল্প কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, অফিস সহকারি (সিও) মো. মনিরুজ্জামান ও নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল সহ উপজেলায় কর্মরত সংবাদিকগণ উপস্থিত ছিলেন।

কনফারেন্সে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, তৃতীয় পর্যায়ে ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ৩২ হাজার ৯ শত ৪ টি জমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর সহ জমি হস্তান্তরের শুভ উদ্ভোধন করবেন। তারই ধারা বাহিকতায় নাগরপুরে ২৭ টি পরিবারের হাতে কবুলিয়ত দলিল সহ ঘর হস্তান্তর করা হবে। সেই সাথে ১ শত ৫৭ টি গৃহ ও ভূমিহীন পরিবার কে প্রধান মন্ত্রীর ঈদ উপহার স্বরুপ ৩০ কেজি করে চাউল প্রদান করা হবে বলেও তিনি জানান।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর