বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রেস কনফারেন্স

বানারীপাড়া প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১১:৪০ অপরাহ্ণ

বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী  শেখ হাসিনা কর্তৃক ভূমি ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধনপূর্বক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) দুপুর  সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার মহসিন-উল-হাসান, বানারীপাড়া প্রেস ক্লাবের সভাপতি রাহাদ সুমন, সাংবাদিক এস. মিজানুল ইসলাম প্রমুখ। প্রেস ক্লাবের সহসভাপতি কেএম সফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএসবির সাব-ইন্সপেক্টর মোশারেফ হোসেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এসএম গোলাম মাহমুদ রিপন ও সাইদুল ইসলাম, সহসভাপতি কাওসার হোসেন, জাকির হোসেন, প্রভাষক মামুন আহমেদ, ইলিয়াস শেখ ও স্বপন মাঝি, সাধারণ সম্পাদক সুজন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঘল সুমন শাফকাত (শুভ) ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, সহসম্পাদক নাহিদ সরদার, সদস্য  নজরুল ইসলাম, আব্দুল আউয়াল ও রুবেল বেপারী প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ সহস্রাধিক ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ পাকা ঘর হস্তান্তর করবেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর