বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

ই-পেপার

নাগরপুরে দুস্থদের মাঝে সরকারি অর্থ বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি যাকাত ফান্ড থেকে দুস্থ, অসহায়, দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার আয়োজনে ৯৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্রদের মাঝে নগদ অর্থ ও কাপড় বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এবং উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো.ইব্রাহিম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার ফিন্ড সুপার ভাইজার মো.রবিউল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো.সজিব মিয়া প্রমূখ।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর