বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে আছিয়া আক্তার ইসলামিয়া কওমী মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ৮:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের খলাপাড়া গ্রামে শনিবার আছিয়া আক্তার ইসলামিয়া কওমী মাদ্রাসার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল প্রেসক্লাবের অডিটর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা ইসলাম উদ্দিনের সার্বিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে রাজগাতী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ইফতেকার মমতাজ খোকন প্রধান অতিথি, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, ক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দপ্তর সম্পাদক রমজান আলী, নির্বাহী সদস্য মাহবুব আলম খান, সদস্য মাওলানা হাবিবুর রহমান, আজিজুল হক, ইউপি সদস্য রাফিউল হাফিজ রোকন, ইউপি সদস্য সাংবাদিক আবুল খায়ের হিলেম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে মাওলানা হাবিবুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর