বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

ই-পেপার

ঈদে বিনোদন প্রেমীদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে গৌরনদীর দুটি পার্ক

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ২:২৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিনোদন কারীদের জন্য নতুন রুপে সাজিয়ে তোলা হচ্ছে বরিশালের উত্তর জনপদের গৌরনদী উপজেলার শাহী ৯৯ ও ফারিয়া গার্ডেন নামের দুইটি পার্ক। পার্ক অভ্যন্তরে শোভা পাচ্ছে বাহারী রংয়ের ফুল আর দেশ-বিদেশের দৃষ্টিনন্দন গাছপালা ও লতাপাতা।

শাহী ৯৯ পার্কের নির্মাতা মো. শামীম আহমেদ জানান, বিনোদন প্রেমীদের জন্য গৌরনদী উপজেলার বাটাজোর দেওপাড়া এলাকায় পার্ক নির্মাণের পর থেকে দেশ-বিদেশ ঘুরে ১৪শ’ প্রজাতির গাছপালা ও লতাপাতা রোপন করা হয়েছে। আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে পার্কটি নতুন সাজে সাজিয়ে তোলা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রাইডার চালু করা হয়েছে। এছাড়াও প্রকৃতির অপরুপ সৌন্দর্যকে উপভোগ করতে ওয়াচ টাওয়ার নির্মান করা হয়েছে। তিনি আরও জানান, পার্কে আগত দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে পুরো পার্কটি সিসিটিভির আওতায় নিয়ে আসা হয়েছে।

ফারিহা পার্কের নির্মাতা ও গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী জানান, বিনোদন প্রেমীদের জন্য গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় ফারিহা গার্ডেন নির্মাণ করা হয়। শিশু-কিশোরদের জন্য রাইডার স্থাপনসহ পার্কের সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা করা হয়েছে। পার্কের অভ্যন্তরে রেস্টুরেন্ট চালু করা হয়েছে। শহরের কোলাহল ছেড়ে গ্রামীণ এলাকায় নির্মিত পার্কটি বিনোদন প্রেমীদের মনে ভিন্নরকম প্রশান্তি জোগাবে বলেও তিনি উল্লেখ করেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর