ঠাকুরগাঁও সদরের ২১নং ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ২১ নং ঢোলারহাট ইউনিয়নের এসসি উচ্চ বিদ্যালয় মাঠে মিলাদ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,কার্যকরী সদস্য ওসমান গণি,ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সীমান্ত কুমার বর্মন নির্মল,সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।
#CBALO/আপন ইসলাম