বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

লামার দূর্গম কচুপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ 

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২, ৫:১০ অপরাহ্ণ

লামা উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা লুলাইং কচুপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বুধবার (২০ এপ্রিল, ২০২২ ইং) সকালে বিদ্যালয়ে এ লামা সাংবাদিক ইউনিটির পক্ষে বিতরণ (বই-খাতা) অনুষ্ঠানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ইউনিটির সভাপতি ও মাতামুহুরী প্রতিনিধি মোঃ নাজমুল হুদা।
 আরও উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি চাং ম্রো, প্রধান শিক্ষক রেং চিং ম্রো,কারবারি, শিক্ষক রেং রয় ম্রো,লুমপো ম্রো,রেং য়ং ম্রো,টংসং ম্রো,উট্যাং ম্রোসহ শিক্ষক -শিক্ষার্থীরা।
উল্লেখ্য যে, লামার গজালিয়া ইউনিয়নের দূর্গম বিদ্যালয়বিহীন এলাকায় প্রধান শিক্ষক রেং চিং ম্রো এর আন্তরিক প্রচেষ্টায় ঝড়ে পড়া শিশুদের নিয়ে ১.১.২০১৫  ইং সালে স্কুলের যাত্রা শুরু হয়। বর্তমানে আবাসিক-অনাবাসিক ছাত্র-ছাত্রী সংখ্যা ৮৫ জন, আবাসিক ২২ জন ও ৫ জন শিক্ষক রয়েছে। সেখানে শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান চলছে। সেক্ষেত্রে দূর্গম পাহাড়ি এলাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা বিস্তার ও বিদ্যালয় হতে ঝড়েপড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর