বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

ই-পেপার

রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৯:৫০ অপরাহ্ণ

ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে প্রথমে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে ইফতার অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, ঠাকুরগাঁও জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আনছারুল হক, রুহিয়া থানা বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মালেক মানিক, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক সামছুল আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মন্ডলাদাম ওয়ার্ড বিএনপি’র সভাপতি লিয়াকত আলী। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর