বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি শাহ্ আলম আর নেই : বিভিন্ন মহলের শোক

রাঙামাটি প্রতিনিধিঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২, ৯:২৮ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাঙামাটি জেলা কমিটির সভাপতি হাজী মো. শাহ্ আলম আর নেই।

আজ বৃহস্পতিবার ২১এপ্রিল সকাল সাড়ে এগারোটায় চট্টগ্রাম শহরের সিএসপিআর-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্নানিল্লাহে… রাজেউন)। দীর্ঘদিন ধরে মাথায় টিউমারজনিত কারণে চিকিৎসাধীন এই নেতার রোগ এক পর্যায়ে ক্যান্সারে রূপান্তরিত হয়।

এদিকে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম’র  মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপ‌তি ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বৃহস্পতিবার দুপুরে দীপংকর তালুকদার এমপি’র ব্যক্তিগত সহকারি এমএন কাউছার রুমির গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম’র  মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সংগঠক ও রাঙামাটি জেলা কমিটির সম্পাদক মন্ডিলীর সদস্য জুঁই চাকমা।

উল্লেখ্য রাঙামাটি সরকারি কলেজের সাবেক ছাত্র শাহ আলম ছাত্রজীবন থেকেই ছাত্রদল হয়ে বিএনপির রাজনীতিতে জড়িত হন। পেশায় ঠিকাদার এই নেতা রাঙামাটি পৌর বিএনপির সভাপতি,জেলা বিএনপির সাধারন সম্পাদক হয়ে সর্বশেষ দুই দফায় জেলা বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হন।

 

রাঙামাটি জেলা বিএনপির মিডিয়া সেলের মো. কামাল উদ্দিন রাঙামাটি জেলা কমিটির সভাপতি হাজী মো. শাহ্ আলম এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙামাটি জেলা বিএনপি সভাপতি হাজী মো. শাহ্ আলম এর মৃত্যুতে দলমত নির্বিশেষে রাঙামাটি পার্বত্য জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম’র  মৃত্যুতে সিএইচটি মিডিয়া পরিবার গভীরভাবে শোকাহত।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর