টাঙ্গাইলের বাসাইল উপজেলা কাঞ্চনপুর ইউনিয়নের বিসমিল্লাহ ফ্রেন্ডস ক্লাব ও প্রবাসী উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ১৭ ই রমজান,কাঞ্চনপুর দক্ষিণ পাড়া বালিকা দাখিল মাদরাসা মাঠে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কাঞ্চনপুর দক্ষিণ পাড়া বিসমিল্লাহ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি কাঞ্চনপুর বি.এ ফাজিল মাদরাসা প্রভাষক বাসাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা বি.এন.পির’ সভাপতি মোঃ এনামুল করিম অটল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, কাঞ্চনপুর দক্ষিণ পাড়া বালিকা দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ হেল কাফি প্রমুখ।
ইফতার পূর্বে দোয়া মাহফিলে বক্তাগন রমজানের ফজিলত ও তাৎপর্য রক্ষার আহবান করে দোয়া করা হয়।
বিসমিল্লাহ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বলেল, প্রত্যেক বছর, রমজান মাসে
এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অন্যান্য বছরের ন্যায় এই বছর প্রায় ১৫০০ শত রোজাদারের ইফতারের আয়োজন করা হয়েছে!
#CBALO/আপন ইসলাম