বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে এমপি ছোট মনির’র বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্নেলন

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ৭:৫৭ অপরাহ্ণ

টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর মিথ্যা অভিযোগ,স্মারকলিপি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূঞাপুর উপজেলা পরিষদ।মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় ভূঞাপুর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবাদ সম্নেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস আক্তার, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুসহ মহিলা ভাইস চেয়ারম্যান ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলন বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু বর্তমান এমপি ছোট মনিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুসহ যারা এই অপপ্রচারের সাথে জড়িত তাদের দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর