বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

টাঙ্গাইল জেলা পুলিশ এর উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস্, টাঙ্গাইলে পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে (সোমবার ১৮ এপ্রিল)দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার মাননীয় সংসদ সদস্যগণ, জনাব ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা (একুশে পদক প্রাপ্ত), সভাপতি জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, বিজ্ঞ জেলা ও দায়রা জজ, কমান্ড্যান্ট পুলিশ ট্রেনিং সেন্টার, টাঙ্গাইল, জেলা প্রশাসক,  সির্ভিল সার্জন, সভানেত্রী, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইল, সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ, মেয়রবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বণিক সমিতির নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন পেশাজীবী, ইমাম ও ওলামায়ে কেরামগণ এবং টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত পথশিশুদের অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর