বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

সাপাহারে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ৪:০১ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির অবশিষ্ট ভূমিহীন ও গৃহহীন পরিবার পুর্নবাসনের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত, উপজেলা পরিষদ হলরুমে সভার  সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল, অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান আবদুর রশিদ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খাতিজা খাতুন,উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা-কর্মচারী ভূমি অধিদপ্তর এর সকল কর্মকর্তা-কর্মচারী ও উপজেলার সকল  ইউপি চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার জানান প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না সেই মর্মে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আগামী ২০ শে এপ্রিলের মধ্যে  সকল প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের তালিকা প্রস্তুত করে সংশ্লিষ্ট বরাবর জমা প্রদানের জন্য আহ্বান জানান। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর