বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

ই-পেপার

আটোয়ারীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল

মোঃ জাহেরুল ইসলাম, আটোয়ারী(পঞ্চগড়)প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২, ১১:২২ অপরাহ্ণ

পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “ সবাই মিলে শপথ করি, দুর্নীতিমুক্ত সমাজ গড়ি” শ্লোগান নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে শনিবার (১৬ এপ্রিল) উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারের নুর হোটেলের ভিআইপি কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের আগে কুশলাদী বিনিময় সহ শ্লোগানের উপর গুরুত্বারোপ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ তৌহিদুল আলম চৌধুরী। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ এম.এ মান্নান, আলহাজ্ব মোহাম্মদ আলী, সদস্য আলহাজ্ব রিয়াজুল ইসলাম (রিন্টু),রুমি চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে সবার সুস্বাস্থ্য,দীর্ঘায়ু কামনা সহ দেশ ও জাতির সুখ,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমিটির অন্যতম সদস্য ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ¦ ক্বারী মোঃ তাহেরুল ইসলাম। ইফতার মাহফিলে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর