মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ই-পেপার

নীলফামারীতে কর্মসংস্থান প্রকল্পের শ্রমিকদের গালিগালাজ ও মজুুরি বন্ধের হুমকির প্রতিবাদে মানববন্ধন

এস.কে হিমেল, নীলফামারী প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭:১৮ অপরাহ্ণ

নীলফামারীর কিশোরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে ৪০ দিনের কাজের জন্য ইউপি সদস্যদেরকে ঘুষ না দেওয়ায় মহিলা শ্রমিকদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও মজুরি বন্ধের হুমকির প্রতিবাদে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা। শনিবার দুপুরে চেয়ারম্যানের হাট সড়কে বাহাগিলি ইউনিয়নের ৪, ৬ ও ৭ নং ওয়ার্ডের পুরাতন তালিকাভুক্ত শতাধিক হতদরিদ্র ভুক্তভোগী নারী শ্রমিক ঘন্টাব্যাপী মানববন্ধন করেছেন।

বাহাগিলি ইউনিয়নের ৪,৬ ও ৭ নং ওয়ার্ডের সাহিদা,কল্পনা,ফজিলা বেগমসহ আরো অনেক ভুক্তভোগী জানান,আমরা ওই প্রকল্পে গত দশ বছর ধরে দৈনিক দুই শত টাকা মজুরিতে গ্রামীণ সড়ক সংস্কারের কাজ করে আসতেছি। এখন চারশত টাকা মজুরি হওয়ায় ইউপি সদস্যরা টাকার বিনিময়ে নতুন লোকের নাম তালিকাভুক্তি করেছে। এবছর আমরা ৩০ দিন ধরে সড়কে মাটি কাটার কাজ করছি। এখন কাজে আসলে ইউপি সদস্যরা অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন। নতুন তালিকাভুক্তিদের টাকা ফেরতের জন্য প্রত্যেক পুরাতন শ্রমিকের নিকট ৮-১০ হাজার করে টাকা চান। দাবিকৃত ঘুষের টাকা না দিলে মজুরি বন্ধ করে দেওয়ার হুমকি দেন। আমরা গরিব মানুষ, ঠিকমত দু’বেলা খেতে পারি না, টাকা দিব কিভাবে।

জানতে চাইলে বাহাগিলি ইউপি’র ৪,৬ ও ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নান,ইয়াহিয়া ও সাদেকুল ইসলাম বলেন, তাদেরকে গালিগালাজ করা ও টাকা চাওয়ার বিষয়টি সঠিক নহে। তবে পুরাতনরা ২০ দিন কাজ করার পর নতুনরা অবশিষ্ট ২০ দিন কাজ করবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হাসনাত সরকার জানান, কর্মসংস্থান প্রকল্পে দুই দল শ্রমিকের ভাগাভাগি করে মাটি কাটার কাজ করার সরকারি কোন নিয়ম নেই। তাহলে কার নির্দেশে এমনটি হচ্ছে। তিনি এর কোন সদুত্তর দেননি।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর