মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ই-পেপার

লামায় সরকারে অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রান্তিকে উন্মুক্ত বৈঠক

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৭:১৪ অপরাহ্ণ

গনণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রম এপিএ এর আওতায়  ২০২১-২০২২ অর্থ বছরে এপ্রিল -জুন প্রান্তিকে
লামার  পুলং পাড়া সরই ইউনিয়ন সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠীকে উদ্বুদ্ধকরণ  উন্মুক্ত বৈঠক হয়। শনিবার (১৬ এপ্রিল) সকালে সভায় ভিডিওতে প্রধান অতিথি সংযুক্ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোস্তফা জাবেদ কায়সার।
এতে আরও সরাসরি উপস্থিত ছিলেন লামার সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ।

এ সময় বক্তরা বলেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিরোধ, ডেঙ্গু প্রতিরোধ ,ডিজিটাল বাংলাদেশ ,নারীর ক্ষমতায়ন ,বঙ্গবন্ধু স্যাটেলাইট ,ভিশন ২০২১-২০৪১ এর লক্ষ্য অর্জনসমূহ ,মানব পাচার প্রতিরোধ ,মাদক , সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ ,তথ্য অধিকার , কমিউনিটি ক্লিনিক ,সবার জন্য শিক্ষা ,আশ্রয়ণ প্রকল্প ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি ,ঘরে ঘরে বিদ্যুৎ , আমার বাড়ি আমার খামার প্রকল্প , মেট্রোরেল , পদ্মাসেতু,রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র ,পায়রা সমুদ্র বন্দর ,পরিবেশ সুরক্ষা ,বাল্য বিবাহ প্রতিরোধ , বঙ্গবন্ধু কর্ণফুলি টানেল ,সামাজিক যোগাযোগ (সোশ্যাল মিডিয়ার ব্যবহার ), গুজব বিবিধ বিষয়ে আলোচনা হয়।

 

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর