শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

আগুনে পুড়ল ঘর ও গরু  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

ফরিদ মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২, ৬:২৯ অপরাহ্ণ

 ময়মনসিংহের নান্দাইলে সাতসকালের আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দরিদ্র চা বিক্রেতা আলী আকবরের।
১৬ এপ্রিল শনিবার  সকাল ছয়টায় দিকে উপজেলার নান্দাইল ইউনিয়ন পরিষদ সংলগ্ন ভাটি সাভার গ্রামে এই ঘটনা ঘটে।
আলী আকবর একই গ্রামের মৃত আঃ জব্বারের ছেলে,  স্থানীয় হেমগঞ্জ বাজারের জামে মসজিদ সংলগ্ন একটি ছোট টং দোকানে দীর্ঘদিন ধরে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
তার ভাতিজা শরিফুল ইসলাম বলেন,ঘটনার সময় বাড়ির সবাই  সাহরি খাওয়ার পর  ঘুমিয়ে  ছিলাম, আমার চাচা হেমগঞ্জ বাজার জামে মসজিদে ফজরের নামাজের পর তিনি বাড়িতে না এসে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পায়চারি করছিলেন। হঠাৎই সেখান থেকে দেখতে পান তার বাড়িতে আগুন জ্বলছে। তার ডাক চিৎকারে বাড়ির সবাই ঘুম থেকে জেগে ওঠে দেখতে পাই গোয়াল ঘর সহ দুটি বসত ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের তীব্রতার জন্য সাধারণ মানুষ কাছে ভীড়তে পারে নাই।
তাৎক্ষণিক নান্দাইল  ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আলী আকবর বলেন, সম্ভবত মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে, আগুনে আমার গোয়াল ঘর সহ দুটি বসত ঘর সম্পূর্ণ পুড়ছে। গোয়াল ঘরে থাকা তিনটি গরু, ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা সহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বাড়িটি আমার পরিষদ লাগোয়া আমি সকালে সেখানে গিয়েছিলাম।সে দরিদ্র মানুষ তার এমন ক্ষয়ক্ষতির বিষয়টি এমপি মহোদয়কে জানিয়েছি।
এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিসের সিনিয়র লিডার শফিকুল ইসলাম বলেন, যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে আরও  ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর