মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে ঘিওরকোল বারিয়া ইসলামিয়া  মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার মাহফিল

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২, ১১:৩৮ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে ঐতিহাসিক ঘিওরকোল বারিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ এপ্রিল ২০২২ খ্রি.)মাদ্রাসার মাঠে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হযরত মাওলানা মো.আলী আকবর(দা.বা) সভাপতিত্বে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব হাফেজ আবদুল রহমানের পরিচালনায় ও এলাকাবাসীর সহযোগিতায় এ বিশাল ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জনাব খুরশিদ আলম বাবুল, প্রতিষ্ঠাতা সদস্য মো. রফিকুল ইসলাম রিপন, অত্র মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও কার্যকরী কমিটির সকল সদস্য এবং অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতি হযরত মাওলানা মো.আলী আকবর বলেন, রমজান মাস অফুরন্ত নেয়ামতের মাস। এ মাসে আল্লাহভীতি অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। কুরআন নাজিলের মাসে কোরআনের চর্চাকে বৃদ্ধি করে সে অনুযায়ী সমাজ গড়ে তোলা প্রয়োজন। রমজানের শিক্ষাকে বাকি ১১ মাস কাজে লাগানোর আহবান জানান তিনি।
উল্লেখ্য- অত্র ইসলামিয়া বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা টি ১৯৯৫ সনে প্রতিষ্ঠিত হতেই প্রতিবছর ইফতার মাহফিল রোজার ১৫টি মধ্যে ১দিন সকল দাওয়াতি মুসুল্লিদের ইফতারি করিয়ে আসছেন। এ বছর প্রায় ২০০০ রোজাদার ইফতারে অংশগ্রহণ করেন। 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর