বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, অবসরপ্রাপ্ত শিক্ষক মঙ্গল চন্দ্র বাড়ৈ আর নেই। বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার দুপুর ১ঃ ৪০মিনিটে ৭৮ বছর বয়সে বারপাইকা গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনীসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সাবেক শিক্ষক মঙ্গল চন্দ্র বাড়ৈ আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এবং সাবেক আহŸায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গল চন্দ্র বাড়ৈর মুত্যুতে মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহŸায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র পক্ষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত ¯^র্গীয় মঙ্গল চন্দ্র বাড়ৈর বাড়িতে গিয়ে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করে শোকাহত পরিবার সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
এসময় স্বর্গীয়র পরিবার সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, রত্নপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা সরদারসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
বৃহস্পতিবার রাতে নিজ বাড়ির শ্মশানে মঙ্গল চন্দ্র বাড়ৈর অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
#CBALO/আপন ইসলাম