মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ই-পেপার

ঝালকাািঠ প্রেসক্লাব সহ-সভাপতি আক্কাসসহ ২ আসামী অবশেষে তথ্য প্রযুক্তি মামলায় অভিযুক্ত

ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮:৪৬ অপরাহ্ণ

অবশেষে ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি, চ্যানেল-২৪ ও বিএসএস প্রতিনিধি এড. আক্কাস সিকদারসহ ২ জনের বিরুদ্ধে  চলমান তথ্য প্রযুক্তি মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালত।
      ৮দফা সময়ক্ষেপনের পর গত বুধবার (১৩এপ্রিল)আদালতের বিচারক গোলাম মোস্তফা আসামীদের উপস্থিতিতে তথ্য প্রযুক্তি আইনের দঃবিঃ ২৫/২৯/৩৫ ধারায় অভিযুক্ত করে এ তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছে।
     আসামী এড. আক্কাস ও তার সহযোগীর পক্ষে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুালের রায় ফাঁস ঘটনায় আলোচিত ও ঝালকাঠি জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার একেএম ফকরুল ইসলাম তদন্ত প্রতিবেদনের বিরোধীতা করে শুনানীতে অংশ গ্রহন করেন।
       মামলার বিবরন ও বাদীর আইনজীবী সূত্রে জানাগেছে, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মামলার আসামী এড. আক্কাস সিকদার গত ৩০ মার্চ পূর্বপরিকল্পিত ভাবে ভাড়াটে সন্ত্রাসীদের সহায়তায় বাদী সাংবাদিক বশির আহম্মেদকে কৌশলে
ডেকে নিয়ে চাঁদাবাজ আখ্যায়িত করে বেধরক মারধর করে।
     এসময় প্রধান আসামী আক্কাস অন্যায় ভাবে সেই মারধরের সেই দৃশ্যের মোবাইল ফোন দিয়ে ভিডিও করে রাতেই তার নিজেস্ব ফেসবুক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোষ্ট দিয়ে সর্বত্র ছড়িয়ে দেয়।
      এ ঘটনার পরের দিন ৩১মার্চ প্রতিহিংসা পরায়ন আসামী এড. আক্কাস তার
নিজেস্ব একই ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েক জনের সাক্ষাৎকারের ভিডিও ছড়িয়ে বিভিন্ন ইটভাটার বাদী বশিরসহ ৫/৬জন সাংবাদিকের নাম উল্লেখ করে লিখিত বক্তব্য প্রচার করে।
    অন্যদিকে আসামী আক্কাসের সহযোগী অপর আসামী মনির হোসেন ১মে ২০২০ইং তারিখ মোবাইল দিয়ে তার ফেসবুক আইডির সহায়তায় একই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে  ছড়িয়ে দেয়। সার্বিক তদন্তকালে আসামীদ্বয় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বাদীকে হেয়প্রতীপন্ন ও মানহানীর উদ্দেশ্যে আক্রমনাত্মক তথ্য প্রচারের প্রাথমিক  প্রমান পাওয়ায় বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
      বাদী সাংবাদিক বশির আহম্মেদ আসামীদ্বয়ের এহেন অপরাধের বিরুদ্ধে
সাইবার ট্র্যাইব্যুনাল আদালত (বাংলাদেশ) ঢাকায় ২০ আগষ্ট ২০২০ইং তারিখ
ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অপরাধের অভিযোগ এনে নালিশী মামলা (নং-১৭২) দায়ের করেন। বিচারক অভিযোগ তদন্তের জন্য বরিশাল পুলিশ ব্যুরো অফ ইনভিষ্টিকেশন (পিবিআই) কে নির্দেশ দেন।
     আদালতের নির্ধেশে বরিশাল পিবিআই’র উপপরিদর্শক রিয়াদ হোসেন অভিযোগের
বিস্তারিত তদন্ত ও বিশেষজ্ঞ পরীক্ষ-নিরীক্ষা পূর্বক মতামতসহ স্বাক্ষ্য-প্রমান গ্রহন শেষে গত ২১ মার্চ ২০২১ইং তারিখ আসামী আক্কাস সিকদার ও মনির হোসেনকে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর দঃবিঃ ২৫, ২৯ ও ৩৫ ধারায় অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন প্রদান করেন।
   বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে তদন্ত প্রতিবেদন প্রদানের পর আসামী এড.
আক্কাস ও তার দোসর তদন্ত প্রতিবেদন গ্রহন বিলম্বিত করতে দীর্গ দিন বানোয়াট তথ্য
দিয়ে আবেদন করে কৌশল প্রায় ৮দফা সময়ক্ষেপন করে। ৯ম দফায় গত ৮এপ্রিল চার্জ থেকে অব্যহতি পেতে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য আলোচিত ব্যারিষ্টার একেএম ফকরুল ইসলামকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে শুনানীর জন্য আনে। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর