মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ই-পেপার

নান্দাইলে প্রশাসনের আয়োজনে বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত 

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৮:১৪ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে ১৪২৯ বঙ্গাব্দের পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাট্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নান্দাইল উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুর, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহফুজ হক,পৌরমেয়র রফিক উদ্দিন ভূইয়া,নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ ,  ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এছাড়াও নান্দাইল উপজেলা সদরের   আল-আজাহার সরকারি প্রাঃ বিদ্যালয়,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সরকারি শহীদ স্মৃতি কলেজ, চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়, সমূর্ত্ত জাহান মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ উক্ত শোভাযাত্রায় অংশ গ্রহন করে।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে নান্দাইল বাজার ঘুরে, চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রধান অতিথি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ ঘুড়ি উড়ানোতে অংশগ্রহণ করেন।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর