মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ই-পেপার

সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজ কর্তৃক পহেলা বৈশাখ-১৪২৯ উদযাপন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৪:৩৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের পাশাপাশি ঐতিহ্যবাহী  সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজ কর্তৃক পহেলা বৈশাখ-১৪২৯  উদযাপন করা হয়েছে।
 বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে অত্র বিদ্যালয় চত্বর থেকে   এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা উপজেলা  প্রশাসনের কর্তৃক আয়োজিত শোভাযাত্রার মিলিত হয়ে নাগরপুরের গুরুত্বপূর্ণ সড়কে প্রদক্ষিণ করেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.শফিকুল ইসলামের  সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো.শহিদুল ইসলামের সঞ্চালনায় শোভাযাত্রার উপস্থিত ছিলেন, সহকারি শিক্ষকদের মধ্যে মাওলানা আব্দুল আওয়াল,সুব্রত শীল,,মাহমুদুল হাসান,রেবেকা সুলতানা,মো. রফিকুল ইসলাম,মো. শাহাদত হোসেন,জিয়াউর রহমান,মো. আলম মিয়া,মো. সোহেল রানা,আয়শা খান,মো. ইসলাম,মো.,রাকিবুল ইসলাম,মো.সাব্বির হাই,মো. আনিসুর রহমান,মো. জিয়াউর রহমান ,সুদর্শন কর্মকার,অধীর রায় প্রমুখ।
এছাড়াও সাংবাদিক ডা.এম.এ.মান্নান সহ সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল ও কলেজের কর্মকর্তা কর্মচারী ও সকল শ্রেনীর শিক্ষার্থীবৃন্দ বর্ণাঢ্য শোভাযাত্রার অংশগ্রহণ করেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর