মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ-১৪২৯ উদযাপন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২, ৩:৩৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক পহেলা বৈশাখ-১৪২৯  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন, সদর ইউনিয়ন পরিষদ সহ স্থানীয় সুশীল সমাজের সমন্বয়ে এক বর্ণীল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও জি এম ফুয়াদ এর সঞ্চালনায় আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, থানা তদন্ত অফিসার জাহাঙ্গীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  মো: কুদরত আলী, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন, নাগরপুর উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ ফজলুর রহমান, নাগরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, নাগরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সাধারন সম্পাদক মোঃ হারুন-অর রশিদ, সাংবাদিক আজিজুল হক বাবু, সাংবাদিক আব্দুল্লাহ খিজির প্রমুখ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর