মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

ই-পেপার

বিজুফুল উদ্ভোধন করেছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান

রাঙ্গামাটি প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ৭:২৮ অপরাহ্ণ

১৩ এপ্রিল বুধবার ৩০ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজুফুল এর পঞ্চম সংখ্যা শুভ উদ্ভোধন করা হয়েছে।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তার কার্যালয়ে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা বিজুফুল শুভ উদ্ভাধন করেন।

বিজুফুল পঞ্চম সংখ্যা আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের পক্ষ থেকে পত্রিকাটির প্রধান উপদেষ্ঠা একেএম মকছুদ আহমেদ রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মহোদয় এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক মহোদয়গণের সাথে সকাল সাড়ে ৯টা থেকে রাঙামাটি জেলা প্রশাসক মহোদয় জুম মিটিংয়ে শত ব্যস্ত থাকার পরেও রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিজুফুল পঞ্চম সংখ্যা শুভ উদ্ভোধন করে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারকে রাঙামাটি জেলা প্রশাসক মহোদয় কৃতজ্ঞতার জালে আবদ্ধ করেছেন। জেলা প্রশাসক মহোদয় প্রমাণ করেছেন জন প্রশাসন মন্ত্রণালয়ে এখনো জনবান্ধব জেলা প্রশাসক রয়েছেন।

এবারের বিজুফুল পঞ্চম সংখ্যায় সম্পাদকের সম্পাদকীয়, রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি পুলিশ সুপার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ, উপ-বন সংরক্ষক, বিভাগীয় বন কর্মকর্তা দক্ষিণ বন বিভাগ, রাঙামাটি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ, রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতির শুভেচ্ছা বাণী। এছাড়া মানুষ মানুষের শত্রু হয় জ্ঞানীর কর্ম শত্রুতা নয়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন ও কিছু কথা, পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ী ফুল ঝাড়ু চাষের অপার সম্ভাবনা ও আমাদের ভবিষ্যৎ করণীয়, কাপ্তাই হ্রদের সম্ভাবনা, সমস্যা এবং সুপারিশ, কিভাবে এলো সিএইচটি মিডিয়া: স্মৃতি কথা, গ্রাম ও শহরের সাংবাদিকদের আইনী সুরক্ষা এবং অধিকার আদায়ের এক পতাকা তলে সমবেত হতে হবে, আমার বাংলাদেশ, রাঙামাটি চারুকলা একাডেমি থেকে সংগ্রহশালা, বঙ্গবন্ধুর বীর সৈনিক, বড়ুয়াদের উৎপত্তি ও ইতিহাস, গুণীজন সংবর্ধনা দিয়েছে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কুচিয়া চাষ ও সম্ভাবনা, সপ্নচুড়ায় হাতছানি এভারেষ্ট বেসক্যাম্প ট্রেকিং, ভোগ বিলাস, জীবন নদী, রবিদাস জনগোষ্ঠীর জীবনধারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মিশ্র ফলজ প্রকল্প স্থানীয়দের মধ্যে সাড়া জাগিয়েছে, মানবতা মুক্তির দিশারী আম্বেদকরের জন্মদিন ও নববর্ষের শুভেচ্ছা,সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পরিবারের সদস্যদের পরিচিতি, রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে বিজুফুল প্রকাশনাকে স্বাগত ও রাঙামাটি জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের তালিকাসহ গুণী লেখকদের মূল্যবান লেখা এবং গবেষণা বিষয়ক লেখা এ সংখ্যায় রয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর