ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৫নং সুবিদপুর ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি গঠন করা হয়েছে। আঃ ছত্তার পিন্টু কে সভাপতি, মোঃ লুৎফর রহমান সাধারণ সম্পাদক ও মোঃ তছলিম কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি কমিটি গঠিত হয়। বুধবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় সুবিদপুর ইউনিয়ন তালতলা বাজারে ঝালকাঠি জেলা কৃষক দলের সদস্য সচিব মো: তকদীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি সদর উপজেলা কৃষক দলের সভাপতি চাষী মো: নান্না খলিফা। এ সময় উপস্থিত ছিলেন নলসিটি উপজেলা কৃষক দল সদস্য সচিব মোঃ মোস্তফা কামাল মিন্টু, সুবিদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহীদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকসহ সকল অংগ সংগঠন এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ ।
বক্তারা বলেন, ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষকদলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে সংগঠনকে শক্তিশালী কৃষক দলে রুপান্তরিত করে সরকারের অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন বেগবান করে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকল জনশক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা আরো বলেন, কৃষক দল নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল আন্দোলনে বিশ্বাসী।
#চলনবিলের আলো / আপন