মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ই-পেপার

সাপাহারে  যানজট নিরসনের জন্য ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১০:১৪ অপরাহ্ণ
smart

নওগাঁর সাপাহারে  আমের মৌসুমে সাপাহার উপজেলার জিরো পয়েন্ট ও তৎসংলগ্ন রাস্তার যানজট নিরসনের জন্য ‘মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার সময়  উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে মতবিনিময় সভায়  উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে  প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আলহাজ্ব শাহ্জাহান হো‌সেন মন্ডল।
এসময়  কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান টকির সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথী হি‌সেবে সড়ক ও জনপথ উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক,অফিসার্স ইনচার্জ ওসি তা‌রেকুর রহমান সরকার,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার,  উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, ইউপি চেয়ারম্যানগণ, আম ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আম আড়ৎ সমিতির নেতৃবৃন্দ ও প্রেসক্লাবের সাংবাদিকগণ উপ‌স্থিত ছি‌লেন।
কৃষি অফিস সূত্রে জানা যায় এ উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আম চাষাবাদ হয়েছে এতে করে প্রায় ১ লক্ষ ৬ শত ২৯ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চলতি মৌসুমে প্রায় দুই হাজার কোটি টাকা বেচাকেনা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর