মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী উদযাপন

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১০:১২ অপরাহ্ণ

টাংগাইলের নাগরপুরে আহাম্মদ হোসেন হোমিও ক্লিনিক ও আইয়ূব আলী মেমোরিয়াল হোমিওপ্যাথিক মেডিসিন রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৬৭তম জন্মবার্ষিকী ও হোমিওপ্যাথি দিবস উপলক্ষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
মংগলবার (১২ এপ্রিল) সকাল ১১ টায় মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রে এই আলোচনা সভা,দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা.এম.এ.মান্নান।
মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের সম্মানিত উপদেষ্টা ও অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পবিত্র কুমার সাহার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা.কাউছার খাঁন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল হোমিও মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.মো.তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রভাষক ডা.মো.আজিজুল রহমান,বীর মুক্তিযোদ্ধা ডা.মো.সিদ্দিক মিয়া,ডা.আ.ওয়াহাব প্রমুখ।
এসময় প্রায় ত্রিশ জন  ব্যক্তিকে  বিভিন্ন রোগের ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর