মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আহবায়ক-আবুল কালাম আজাদ সাবু, যুগ্ম আহবায়ক-সুরুজ হক লিটন 

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শ্রমিকলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দিয়েছে জেলা শ্রমিকলীগ।
জানা যায়, ১১ এপ্রিল সোমবার রাতে জাতীয় শ্রমিকলীগ গাইবান্ধা জেলা কার্যালয়ে আবুল কালাম আজাদ (সাবু) কে আহবায়ক ও মোঃ সুরুজ হক লিটন কে ১নং যুগ্ম আহবায়ক করে পলাশবাড়ী উপজেলা শ্রমিকলীগের আহবায়ক কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিকলীগ সভাপতি খায়রুল ইসলাম ও সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়।
গাইবান্ধা জেলা শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত কমিটির অন্যান্য আহবায়ক ও সদস্যরা হলেন, ৩নং যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, ৪নং যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ৫নং যুগ্ম আহবায়ক শাহারুল ইসলাম, ৬নং যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, ৭নং যুগ্ম আহবায়ক আশরাফুল আলম, সদস্য নুর আলম, আলমগীর সরকার, রেজাউল করিম, শেখ তোতা, মুকুল মিয়া, সিদ্দিকুর রহমান, মজনু মিয়া, বেলাল হোসেন, মোজাম্মেল হক, আব্দুল জলিল, শেখ রানা, শ্রী উত্তম কুমার, লুৎফর রহমান ও আলহাজ্ব আসাদুরজ্জামান রিজু।
স্বাক্ষরিত পত্রে আরও জানা যায়, উল্লেখিত আহবায়ক কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে কাউন্সিল/সম্মেলনের মাধ্যমে স্থানীয় আওয়ামী লীগের সহযোগিতায় পুর্নাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর