মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় মুজিব নগর দিবস পালন ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ১০ এপ্রিল, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মুজিব নগর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
প্রস্তুতি সভায় ১৭ এপ্রিল মুজিব নগর দিবস পালন ও ব্যপক আয়োজনে ১৫ রমজান ১৭ এপ্রিল রবিবার সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুস ছাত্তার মোল্লা, বিপুল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, কোষাধ্যক্ষ পুলিন চন্দ্র বাড়ৈ।
নির্বাহী সদস্য মলিনা রানী রায়, এনায়েত হোসেন নান্নু, হালিমুজ্জামান হালিম, ইউনুস আলী মিয়া, বজলুল হক হাওলাদার, সৈয়দ আশরাফ আলী, রমেশ অধিকারী, মো. সহিদুল ইসলাম পাইক, হরে কৃষ্ণ হালদার, মো. মুরাদ সিকদার, কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, শফিকুল ইসলাম শকুল, শফিকুল হোসেন টিটু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর