শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ গেল যুবকের

ফরিদ মিয়া, নান্দাইল(ময়মনসিংহ)প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২, ৫:৪৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে নির্মানাধীন বাড়ির  ছাদের উপরে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিয়াস (২৫)নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
২১ মার্চ সোমবার দুপুর বারোটার দিকে এই ঘটনা ঘটে। পিয়াস উপজেলার শেরপুর দক্ষিণ পাড়া মহল্লার রফিকুল ইসলামের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সে ওয়েল্ডিং  মেস্ত্রী হিসেবে কাজ করতো, ঘটনার দিন সকালে প্রতিবেশী   শাহাবুদ্দিনের নির্মানাধীন বাড়ির দু’তালায় কাজ করছিল। হঠাৎ একটি রড বাঁকাতে গিয়ে তা, বাড়ির উপর দিয়ে চলমান উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের  তারে’র সংস্পর্শে চলে যায়। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে  সে গুরুতর আহত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া জানান,পিয়াস তার পাশের বাড়িতে ওয়েল্ডিং’এর কাজ করছিল, বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর   উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে দ্রত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, পরিবারের পক্ষে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর