শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৬ মার্চ, ২০২২, ১০:৩১ পূর্বাহ্ণ

যশোরের শার্শায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। শনিবার রাতে যশোর বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শার্শার ধান্যখোলা গ্রামের রমজান আলীর ছেলে আশরাফুল (৩২) ও একই গ্রামের আঃ খালেকের ছেলে মইন উদ্দীন (২৮)।
 
স্থানীয়রা দূর্ঘটনায় নিহত ও আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আহত দুইজনের অবস্থা আশংকাজনক। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
 
নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম জানান, রাত আনুমানিক সাড়ে ৭ টার সময় দুই দিক থেকে দুই মোটরসাইকেল আরোহী শ্যামলাগাছি নামক স্থানে একে অপরের সাথে ক্রসিংয়ের সময় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। 
 
অপর দুইজন আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাদের অবস্থাও আশংখাজনক। নিহতদেরকে পোস্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়।

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর