শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

নান্দাইলে ৭টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নান্দাইল, ময়মনসিংহ প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নান্দাইল চৌরাস্তা বাজারে এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে চারটি দোকান সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়। ক্ষতিগ্রস্ত দোকান গুলোর মধ্যে সুমন মিয়ার পার্টস ও জ্বালানির দোকান, শাহীন আলমের কনফেকশনারি দোকান, আল আমিনের ঔষধের ফার্মেসি ও মোস্তাকিনের ইলেকট্রনিক দোকান।
স্থানীয়রা জানান, রাত সারে দশটার পরে নান্দাইল চৌরাস্তার দক্ষিনের অংশে কিশোরগঞ্জ মহাসড়কের পাশে সুরুজ মিয়াঁর সততা সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের সূচনা হয়। তৎক্ষনিক নান্দাইল ফায়ার সার্ভিসকে ফোন দিলে তাদের দুটি ইউনিট ছুটে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এবিষয়ে নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আবু বকর ছিদ্দিক জানান, আমাদের দুটি ইউনিটের প্রায় দেড়’ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। কারণ পাশেই ছিল ফিলিং স্টেশন সহ অসংখ্য দোকানপাট। তিনি আরও জানান, এ ঘটনায় আমাদের ধারণা হিসাব মতে প্রায় ১১ লাখ টাকা ক্ষয়ক্ষতি পরিমাণ উল্লেখ করেছি। যদিও মালিক পক্ষ অনেক বেশি দাবী করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর