শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক সরদার শাহ আলম আর নেই

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সরদার শাহ আলম (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার তার মেয়ের বাসায় বুধবার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুম সরদার শাহ আলম বড় ছেলে ব্যবসায়ী ও ছোট ছেলে চাঁদপুর জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার বাদ আসর চাঁদশী ইউনিয়নের উত্তর নাঠৈ গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা সরদার শাহ আলম এর জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
তাঁর মৃত্যুতে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), বরিশাল জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, বিদ্যালয় প্রধান শিক্ষক জহিরুল হক গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর