শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

বরিশালে ট্রাকের সাথে সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০৪ অপরাহ্ণ

নগরীতে থামানো ট্রাকের ওপর মোটরসাইকেল আছড়ে পরে চালক খাইরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে নগরীর কাশিপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে। নিহত খাইরুল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী উকিলবাড়ি সড়কের বাসিন্দা মোফাজ্জেল হোসেনের ছেলে। তিনি শরীয়তপুর জেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘শক্তি’র শাখা ব্যবস্থাপক পদে কর্মরত ছিলেন।

নিহতের শ্বশুর মোকসেদ আলী খান জানান, একুশে ফেব্রুয়ারির ছুটিতে বাড়িতে এসেছিলো খাইরুল ইসলাম। ছুটি শেষে মঙ্গলবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যোগদানের জন্য রওয়ানা হয়। পথিমধ্যে রাস্তার পাশে পার্কিং করে রাখা ট্রাক অতিক্রমকালে বিপরীত দিক থেকে একটি সিএনজি টেম্পু আসে। এসময় টেম্পুকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনের অংশে আছড়ে পরে। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় খাইরুলকে উদ্ধার শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর