বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিলেট সরকারি তিব্বিয়া কলেজের ৩১ পদ তপশীলভুক্ত ও চাকরি আত্মীকরণের আবেদন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানোর নির্দেশ গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকান্ড, নিরাপত্তা দাবি গোয়াসপুর: সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ‘জহির রায়হান সম্মাননা-২০২৬’ পেলেন ইনডিপেনডেন্ট টিভির নওগাঁর প্রতিবেদক সাদেকুল ইসলাম দেবোত্তর ডিগ্রি কলেজের অধ্যক্ষের কক্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডে আড়াই লাখ ক্ষতি  আমশড়া মাদ্রাসার ২১পরীক্ষার্থীর সবাই ফেল : শিক্ষার মান নিয়ে প্রশ্ন?  মানিকগঞ্জে বিবিএ ছাত্র রিদোয়ান অপহরণের ৯ দিন পার, রাজপথে মানববন্ধন সন্তানের জন্মদিন ও দাদার মৃত্যুবার্ষিকীতে নাগরপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগরপুরে প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য পেল ৬০০পরিবার 

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ১২:০১ অপরাহ্ন

মোঃ আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৬০০ পরিবারের মাঝে  শিশু খাদ্য বিতরণ করা হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া  শিশু খাদ্য উপহার পেল এ উপজেলার কর্মহীন অসহায় ৬০০ পরিবার।
বৃহস্পতিবার ৭ মে ২০২০, দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শিশু খাদ্য সামগ্রী নাগরপুর উপজেলায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ৬০০ পরিবারের হাতে তুলে দেন। এসব শিশু খাবারের মধ্যে ছিল, দুধ, চিনি, সুজি, বিস্কুট, নুডুলস সহ শিশু খাদ্য সামগ্রী।
এ খাদ্য সামগ্রী বিতরণ কালে নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে যে সকল পরিবার তাদের শিশু বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছে, সে রকম ৬০০পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শিশু খাদ্যসামগ্রী এ উপজেলায় বিতরণ করা হলো। এখানে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সামগ্রী যেমন, দুধ, চিনি, সুজি, বিস্কুট, নুডুলস সহ শিশু খাদ্য রয়েছে । তাছাড়া কর্মহীন অসহায় লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণও অব্যাহত আছে ।
এ সময় অন্যান্যার মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সদর ইউনিয়ন চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিকী ও ইউপি সদস্য সহ গণমাধ্যম কর্মী প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর