শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত এবং অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।
নিহত যাত্রীর নাম আতিকুল ইসলাম (২২)। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার আলীনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
আহতরা হচ্ছেন, টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাদিবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. রুবেল (২২) ও জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিঘলকান্দি গ্রামের সিকদার মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৩০)। আহত অপর দুই জনের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি ঘাটাইলের সাগরদিঘি পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আলাল নিশ্চিত করেছেন।
মো. আলাল জানান, উপজেলার রসুলপুর থেকে ইট নিয়ে ট্রাকটি সাগরদিঘী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে চার যাত্রী নিয়ে আসা অটোরিকশাটির সঙ্গে লক্ষীন্দর পঞ্চাতবাড়ি মোড়ে সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং চালকসহ দুইজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আতিকুল ইসলামের মৃত্যু হয়। অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর