শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

ক্ষয়ক্ষতি প্রায় ৩৫ লাখ টাকা ভ‚ঞাপুরে আগুনে পুড়ল বিএনপি নেতার ঔষধের দোকান গুদাম

মুহাইমিনুল ইসলাম হৃদয়, ভ‚ঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৪৪ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভ‚ঞাপুরে কে.এস পোল্ট্রি মেডিসিন কর্ণার ও দোকানের গুদাম ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে ভ‚ঞাপুর-তারাকান্দি সড়কের পৌর শহরের ফকিরপাড়া খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। তিনি ভ‚ঞাপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।

জাহাঙ্গীর আলম বলেন- রাতে হঠাৎ পোড়ার গন্ধ পেয়ে জেগে দেখি ঔষধের গুদামে আগুন জ্বলছে। পরে পাশে থাকা দোকানেও তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এসময় গুদামে থাকা ঔষধ, মোটরসাইকেল, এসি, ফ্রিজ ও ডিমের কেসসহ আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ভ‚ঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. স্বপন আলী ঢাকা প্রকাশ- কে জানান, ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

 

 

#চলনবিলের আলো / আপন

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর