শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

জামালপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-১

কামরুজ্জামান কানু, জামালপুর প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২, ৭:২৫ অপরাহ্ণ

জামালপুরের সদর উপজেলায় বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহতের নাম সুমন কুমার কুন্ডু (৩৫)। সে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।

তিনি একটি বেসরকারী কোম্পানীতে টেরিটরি সেলস অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং জামালপুর শহরের মৃধাপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। ২ ফেব্রুয়ারি সকালে সদর উপজেলার জামালপুর-মুক্তাগাছা-ময়মনসিংহ সড়কের নান্দিনার নিকটবর্তী খড়খড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে ময়মনসিংহ থেকে জামালপুরমুখী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সুমন কুমার কুণ্ডু নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এঘটনায় আহত হয় আরও ২সিএনজি যাত্রী।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

পরে পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর