শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

টাংগাইলে সড়ক দুর্ঘটনায় ছাত্রনেতা আব্দুল হালিমের মৃত্যু

ডা.এম.এ.মান্নান, স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ১০:১২ অপরাহ্ণ

টাংগাইলেে কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির  টাংগাইল শহর শাখার সাথী ও এলেঙ্গা সাংগঠনিক থানা শিবিরের অফিস সম্পাদক মো.আব্দুল হালিম(২২) সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করিয়াছেন ইন্না-লিল্লাহী ওয়া ইলাইহি রাজিউন।তিনি সরকারি শামসুল হক কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ফলপ্রার্থী।
সোমবার(৩১ জানুয়ারী ২০২২ খ্রি.)দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ইছাপুর সেতুতে এদুর্ঘটনা ঘটে। নিহত শিবির নেতা মোটরসাইকেল চালক উপজেলার দুর্গাপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়। আহতরা হলেন ঘাটাইল উপজেলার নতুনবাগ গ্রামের মাজেদুর রহমান সরদার (৩০) ও একই এলাকার শাকিল (৩০)।
এঘটনায় জামাতের টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবীব মাসুদ কালিহাতী উপজেলা আমীর এস এম এনামুল হক এলেঙ্গা সাংগঠনিক থানা শাখার আমীর মোহাম্মদ আলী এবং ইসলামী ছাত্রশিবিরের টাঙ্গাইল জেলা ও শহর শাখার নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।এছাড়াও শিবিরের কেন্দ্রীয় সভাপতি সহ সকল পর্যায়ের নেত্ববৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এবং নেত্ববৃন্দ মহান আল্লাহ কাছে দোয়া প্রার্থনা করেছেন।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক ফরিদ ও অটোযাত্রী হারুন মিয়া জানান এলেঙ্গামুখী দুটি মোটরসাইকেলের সাথে একইমুখী একটি মাছবাহী জ্যাক পিকআপের সংঘর্ষে একটি মোটরসাইকেল সেতুর নিচে পড়ে যায়। এসময় মোটরসাইকেলটি চালকের উপরে পড়ে এবং সেতুর গাইড ওয়ালের সাথে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মারা যান চালক।
এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাত ৯.০০ টায় কালিহাতি দুর্গাপুর দাখিল মাদ্রাসা মাঠে জানাযা নামায শেষ করে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর