শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

বেনাপোলে কাভার্ড ভ্যান চাপায় গৃহবধু নিহত

মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২, ১০:১১ অপরাহ্ণ

বেনাপোলে কাভার্ড ভ্যান  চাপায় এক গৃহ বধুর মৃত্যু হয়েছে। বেনাপোল স্থল বন্দরের  ১ নং গেটের সামনে ভ্যানে আরোহী  সুমাইয়া (২০) নামে গৃহবধুকে চাপা দিলে সে ঘটনাস্থলে মৃত্যু বরন করে। এ ঘটনায় কাভার্ড ভ্যান ও হেলপার শামসুদ্দিনকে  আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

নিহত সুমাইয়া  বেনাপোল পোর্ট থানার নারানপুর গ্রামের সাইফুল ইসলাম লিমন এর  স্ত্রী। সে বেনাপোল দুর্গাপুর রোডে একটি বাড়িতে ভাড়া থাকতো। তার পিতার বাড়ি মাগুরা জেলায়।

আটককৃত শামসুদ্দিন নোয়াখালি জেলার শাহজাহান মিয়ার ছেলে।

রোববার বেলা ১২ টার সময় সে ভ্যান যোগে বেনাপোল বাজারে যাওয়ার সময় তাকে ঢাকা মেট্রো-উ-১১০৫৪৩ নং কাভার্ড ভ্যানটি চাপা দেয়। এসময় ঘটনাস্থলে সে পড়ে যেয়ে মৃত্যু বরন করে। স্থানীয়রা নাভারণ সরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তাররা তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

প্রত্যদর্শীরা জানায় সুমাইয়া একটি ভ্যানে বেনাপোল বাজারে যাওয়ার সময় পিছন দিকে থেকে আসা কাভার্ডভ্যানটি ধাক্কা দিলে সে পড়ে যায় গাড়ির নীচে। এসময় তাকে উদ্ধার করলেও কোন সাড়াশব্দ না পেয়ে নাভারন হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।তবে গাড়িটি চালাচ্ছিল ওই গাড়ির হেলপার।

বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাছেল মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই গাড়ি ও হেলপারকে আটক করা হয়েছে। গাড়িটি হেলাপার চালাচ্ছিল। গাড়ির চালককে পাওয়া যায়নি।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর