শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃতি সন্তান ফয়সাল মনোয়ার বিসিএস (৪৪তম) এ সহকারী রাজস্ব কর্মকর্তা নির্বাচিত ত্যাগের মহিমায় ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা প্রেসক্লাবের ইফতার মাহফিল অভয়নগরে ‎পাহারাদারদের সামনে অস্ত্র প্রদর্শন: গুফরান বাহিনীর তিন সন্ত্রাসী জনতার হাতে আটক সলঙ্গায় সাংবাদিকদের ইফতার ও দোয়া মাহফিল

ঝালকাঠির আমুয়া বাজারে মধ্য রাতে ৮টি দোকান আগুনে পুড়ে ছাই

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২, ৬:১১ অপরাহ্ণ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে শুক্রবার দিবাগত রাতে আগুনে পুড়ে ছাই হয়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুলের ৩টি কক্ষ। আগুন নেভাতে কাঠালিয়া বামনা থেকে আসা দমকল বাহিনীর ২টি ইউনিট দুই ঘন্টা কাজ করেছে।
এ অগ্নিকান্ডে ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে আনুমানিক ১ কোটি টাকার ¶য়¶তি হয়েছে বলে কাঠালিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন। এতে বড় ধরনের কোনো হতাহত হয়নি বলেও জানিয়েছেন তিনি। ¶য় ¶তির পরিমান আনুমানিক ৩০ লাখ টাকা হতে পারে বলে ¶তিগ্রস্থ, স্থানীয় এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন।
বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ফায়ার সার্ভিস।
বাজারের নৈশ প্রহরীরা নেছারের হোটেলে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার ও স্থানীয় মসজিদে মাইকিং করে আগুনের বিষয়টি জানিয়ে সকলে এগিয়ে আসার আহবান জানান।
আগুনে পুড়ে আমুয়ার আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের টিনসেট ৩টি কক্ষ, নেছার উদ্দিনের খাবারের হোটেল, মোহাম্মদ পলাশ এবং কম্পিউটারের দোকান, মাসুদ হোসেন এর জুতার গোডাউন, বাবুল হোসেন এর পোষাকের দোকান, মোহাম্মদ শাহজাহান এর মুদি দোকানসহ ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মবর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর